চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :    |    ০৬:৩৯ পিএম, ২০২৬-০৭-২৩

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়নের চৌমুহনী মোড় ও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজার মনিটরিং কার্যক্রমে কক্সবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ এবং আলীকদম থানার এসআই আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করে।

অভিযানকালে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(খ/ঘ) ধারা লঙ্ঘনের দায়ে চৌমুহনী মোড়ের আহমদিয়া মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেসার্স নোমান মেডিকোকে ১ হাজার ৫০০ টাকা, মেসার্স জসিম ফার্মেসিকে ১ হাজার টাকা, মেসার্স ইসলামিয়া ফার্মেসিকে ২ হাজার ৫০০ টাকা এবং বাস টার্মিনাল এলাকার মেসার্স মাতামুহুরি মেডিকোকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানাকৃত মোট ১৭ হাজার টাকা সংশ্লিষ্ট ফার্মেসি মালিকরা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার আরও ১০ থেকে ১২ জন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয়।

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, “জনস্বার্থে এবং ওষুধের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে আলীকদম থানা পুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযানের পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার ৩১ ঘণ্টা পর ৬ জেলেসহ ফিরল ঘাটে 

সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার ৩১ ঘণ্টা পর ৬ জেলেসহ ফিরল ঘাটে 

টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া নৌ-ঘাট থেকে গত ২১ জুলাই ভোর ৪টার দিকে মাছ ধর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর